প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমনে ও বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে নগরীর টাউন হল প্রাঙ্গণে থেকে এক আনন্দ মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভায় যোগদান করেন।
এ সময় জেলা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুজন বলেন,প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে অংশ নেন।
