২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এবারের সেহরি ও ইফতারের সময়সূচি

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ মার্চ ২০২৩

ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশের রোজা পালনকারীদের জন্য গত ১৩ ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে। সে অনুযায়ী জাগো বুলেটিন এর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এ সময়সূচি তুলে ধরা হলো-

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম রমজানের রোজার সেহরির শেষ সময় (২৪ মার্চ) ভোর ৪:৩৯ মিনিট। আর ইফতার হবে ৬:১৪ মিনিটে।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে সেহরি ও ইফতার করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘চাঁদ দেখে রোজা রাখো; চাঁদ দেখে রোজা খোলো’। এ হাদিসের আলোকে রোজা রাখা মানে হলো শেষ রাতে সেহরি খাওয়া এবং রোজা খোলা মানে হলো সুর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা।

রমজানের বরকত ও কল্যাণ অর্জনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা অনুযায়ী সেহরি ও ইফতার করার তাওফিক দান করুন। আমিন।

তানজিদ শুভ্র’র রমজানের সাহরী ও ইফতারের সময়সূচি নিয়ে অন্যান্য ডিজাইন দেখতে ক্লিক করুন এখানে

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২২ মার্চ ২০২৩

এবারের সেহরি ও ইফতারের সময়সূচি

লিংক কপি হয়েছে!