পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল ১১ তম রমজানের ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
এসময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগে সাবেক সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন প্রতিবেদকে বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিদের্শে। ময়মনসিংহ সকলের প্রিয় জননেতা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগে সভাপতি মোঃ ইকরামুল হক টিটু মহোদয় ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপির মহোদয়ের নিদের্শনায় আমি প্রথম রোজা শুরু করে শেষ রোজা পর্যন্ত এ কার্যক্রাম চালিয়ে যাবো। অসহায় ও কেটে খাওয়া মানুষে মাঝে ইফতার বিতরণে মধ্যদিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ বুলবুল,ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা জাকারিয়া হোসেন, বাবলু, শাহজালাল, মেহেদী হাসান জয়, ওবায়দুল্লাহ রিফাত, আবিদ,রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
