২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিলো মহানগর ছাত্রলীগ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

 

ময়মনসিংহে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চরইশ্বরদীয়া দিনমজুর রফিক মিয়ার কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দেন তারা। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি নেতৃত্বে প্রায় এক’’শ জন নেতাকর্মী এতে অংশ নেয়। নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

চরইশ্বরদীয়া রফিক মিয়া বলেন, আমার ২ বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমার কষ্টের এ খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহম্মেদ অনি বলেন,দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। পুরো মৌসুমে এ ধারা অব্যাহত থাকবে। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে।

এসময় মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসীর আলম রাহাত, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম,যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদসহ মহনগর ছাত্রলঅগের নেতাকর্মীরা পাশাপাশি অংশ নেয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিলো মহানগর ছাত্রলীগ

লিংক কপি হয়েছে!