নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
ময়মনসিংহে খেলাফত মজলিস ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ টাউন হল মাঠে গত ২১ জুলাই-
২০২৩ইং, শুক্রবার, বাদ জুম্মা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস ময়মনসিংহ জোন সহকারী পরিচালক ও মহানগর শাখার সভাপতি : এডভোকেট রফিকুল ইসলাম এর
সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক : প্রভাষক আব্দুল করিম ও মুফতি জুবায়ের আহমাদ এর যৌথ পরিচালনায়
প্রধান অতিথির বক্তৃতায় নায়েবে আমীর আহমদ আলী কাসেমী বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একে অপরের
পরিপূরক, অনতিবিলম্বে সরকার ও বিতর্কিত নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেন।
প্রধান বক্তা সংগঠনের যুগ মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন : দ্রব্যমূলের উর্ধগতি, বিচার বিহীন হত্যাকান্ড,
গুম-খুন, নিরীহ আলেম-ওলামাদের কারাগারে বন্দী ও সাধারণ মানুষকে সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তিনি
খেলাফত মজলিসের ৮ দফা দাবী মেনে নিয়ে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের আহবান জানান, অন্যথায় ১৭ কোটি
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক : মুহাদ্দিস মাওঃ সালাহ উদ্দিন, সহ-সংগঠনিক সম্পাদক :
সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সভাপতি ঢাকা মহানগর উত্তর ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য : অধ্যক্ষ মাওঃ সাইফ উদ্দীন
আহমদ খন্দকার, ময়মনসিংহ জেলা সভাপতি : অধ্যক্ষ নজরুল ইসলাম খন্দকার, নেত্রকোনা জেলা সভাপতি : মুফতি
নুরুল হক, কিশোরগঞ্জ জেলা সভাপতি : মাওঃ আব্দুল আহাদ, টাঙ্গাইল জেলা সভাপতি : মুফতি আবু তাহের তালুকদার,
সভাপতি ঢাকা মহানগর উত্তর শ্রমিক মজলিসঃ ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখার
আহবায়ক : মুফতি আরিফ রব্বানী, মহানগর আহ্বায়ক : মাওলানা মাহবুবুর রহমান সাগর, যুগ্ম আহবায়ক : হাফেজ
মাওঃ নাজমুস সাকিব, শ্রমিক মজলিস ময়মনসিংহ জেলা আহবায়ক : কবি আশরাফ সরকার,সভাপতি ঢাকা মহানগর উত্তর
শ্রমিক মজলিসঃ ইঞ্জিনিয়ার মতিউর রহমান, প্রচার সম্পাদক ঢাকা মহানগর উত্তরঃ জিয়া উদ্দীন আহমদ খন্দকার,
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা আহবায়ক হাসান মাহমুদ, খেলাফত মজলিস জামালপুর জেলার যুগ্ম আহবায়ক মুফতি নূর মুহাম্মদ, শেরপুর জেলা আহবায়ক মাও আবদুল হালিম, মাও শহিদুল্লাহ, মাও এমদাদুল্লাহ, শামীম আহমেদ,গোলাম মোর্শেদ,মাও রুহুল আমিনসহ প্রমুখ।
