২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

“সাড়ে ১৪ বছরেও আন্দোলন গড়ে তুলতে পারে নাই বিএনপি” : ওবায়দুল কাদের

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩

আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের এমপি বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ আমাদের প্রধান শত্রু। আর সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি বিগত সাড়ে চৌদ্দ বছরেও আন্দোলন গড়ে তুলতে পারে নাই। আগামীতেও পারবে না। শেখ হাসিনা সবচেয় বড় শক্তি বাংলাদেশের জনগন। আওয়ামীলীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে আওয়ামীলীগকে দাবিয়ে রাখা যাবেনা। তিনি আর ও বলেন বিএনপি আন্দোলনে হেরে গেছে,  নির্বাচনেও হেরে যাবে। যে দল আন্দোলনে ব্যর্থ, সেই দল নির্বাচনেও ব্যর্থ।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল নোয়াখালীতে এসে বিষোদগার করে গেছেন। হুমকী ধমকী দিয়ে গেছেন। ফখরুল জানেনা নোয়াখালী একসময় বিএনপি ঘাঁটি ছিলো, এখন আর বিএনপির ঘাঁটি নেই, এখন আওয়ামীলীগের ঘাঁটি, শেখহাসিনা ঘাঁটি, যে হাত আগুন দিয়ে পোড়াতে আসবে, সেই হাত পুঁড়িয়ে দেওয়া হবে। যে হাত ভাঙ্গচুর করতে আসবে সেই হাত ভেঙ্গ দেওয়া হবে। এদের আস্ফালন এর জবাব দিতে হবে, মাত্র কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় যে তান্ডব করে গেছে, তারা ভেবেছে তারা এইসব করে আমাদের সাথে আন্দোলনে জিতবে।

শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়খালী জেলার কবিরহাট উপজেলা কবিরহাট কলেজে আডিটরিয়ামে কবিরহাট উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত  শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের এমপি এ.এইচ এম ইব্রাহিম, দাগনভ‚ঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজি, নোয়াখালী জেলা আ’লীগ নেতা নুরুল আমিন রুমি প্রমুখ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২২ জুলাই ২০২৩

“সাড়ে ১৪ বছরেও আন্দোলন গড়ে তুলতে পারে নাই বিএনপি” : ওবায়দুল কাদের

লিংক কপি হয়েছে!