২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঢাকা হতে ভৈরব-কিশোরগঞ্জ হয়ে আঠারবাড়ী রেলওয়ে স্টেশনে  আন্তঃনগর ট্রেন চালুর দাবি 

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
দেশের সবচেয়ে অবহেলিত রেল সেকশন কিশোরগঞ্জ-গৌরীপুর এ সেকশনের ভৌগলিক ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাতায়াত ব্যবস্থা উন্নত থাকার কারণে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে আঠারবাড়ি রেলস্টেশন।
কারণ স্টেশনটি ময়মনসিংহ ও নেত্রকোনা ২জেলার মিলনস্থানে অবস্থিত, আঠারবাড়ী স্টেশনটি কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ২৮ কিলোমিটার উত্তরে,গৌরীপুর থেকে ২৪  কিলোমিটার পূর্বে অবস্থিত আঠারবাড়ী রেলওয়ে স্টেশনটি ব্যবহার করে ময়মনসিংহ জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলের ঈশ্বরগঞ্জ,নান্দাইল উপজেলা, নেত্রকোনা। জেলার দক্ষিণাঞ্চলের কেন্দুয়া, মদন, উপজেলা সহ খালিয়াজুরী পর্যন্ত বিস্তৃত হাওর এলাকার ১৫-১৬ লক্ষাধিক মানুষের ব্যবহার উপযোগী ১টি রেলস্টেশন হওয়া সত্ত্বেও এখান থেকে কোন প্রকার ঢাকা মুখি ট্রেন না থাকায় এখানকার মানুষ রেলওয়ে নেটওয়ার্কের আওতায় থেকেও রেলের সুনজরের অভাবের সুবিধা বঞ্চিত।এখানকার ১৫-১৬ লক্ষাধিক মানুষ।
আঠারবাড়ী রেলওয়ে স্টেশন হতে কিশোরগঞ্জ-ভৈরব হয়ে ঢাকার দূরত্ব ১৬২কিলোমিটার ১বার লোকোমোটিভ ঘোরানোর প্রয়োজন হয় ভৈরব জংশন স্টেশনে।
অপরদিকে আঠারবাড়ী রেলওয়ে স্টেশন হতে উল্টো পথে গৌরীপুর-ময়মনসিংহ হয়ে হয়ে ঢাকার দূরত্ব
১৮১ কিলোমিটার ২বার লোকোমোটি ঘোরানোর প্রয়োজন হবে গৌরীপুর ও ময়মনসিংহ জংশন স্টেশনে
তাই এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ঢাকা হতে ভৈরব-কিশোরগঞ্জ হয়ে আঠারবাড়ী রেলওয়ে স্টেশনে একটি আন্তঃনগর ট্রেন চালু করনের।
রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি নতুন সময়সূচী ৫৩ তে ঢাকা থেকে ভৈরব-কিশোরগঞ্জ-আঠারবাড়ী রেলস্টেশনে একটি আন্তঃনগর ট্রেন সংযোজন করার
এতে করে দেশের ময়মনসিংহ বিভাগের দক্ষিণ-পূর্ব অঞ্চলের
মানুষের রাজধানী ঢাকা যাতায়াত সহ জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে এই অঞ্চল।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২২ জুলাই ২০২৩

ঢাকা হতে ভৈরব-কিশোরগঞ্জ হয়ে আঠারবাড়ী রেলওয়ে স্টেশনে  আন্তঃনগর ট্রেন চালুর দাবি 

লিংক কপি হয়েছে!