নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
স্টাইল ওয়ার্ড টুর ট্রাভেল উদ্যোগে ময়মনসিংহে প্রথম হেলিকপ্টার সার্ভিস কাচারি ঘাটে বানিজ্য মেলা স্থানে থেকে শুভ উদ্বোধন করেন। শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আরিফ। ময়মনসিংহ মহানগর কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃআবুল হাসেম রায়হান,সার্ভিস পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস এম কাঞ্চন,
। উক্ত ফ্লাইটে করে ময়মনসিংহ আজ ৩১ জুলাই দুপুর ১২ টায় অতিথি দের নিয়ে ঘুরিয়ে শুভ উদ্বোধন করে হেলিকপ্টার সার্ভিস।
উল্লেখ্য যে, এই মাস থেকে প্রতি মাসে একবার ময়মনসিংহ নিয়মিত ফানরাইড, সমগ্র বাংলাদেশে হেলিকপ্টারে যাতায়াত, বিয়ে, ভিআইপি সেবা, আনন্দ ভ্রমণ, ফিল্ম শুটিং ইত্যাদি হেলিকপ্টার সেবা প্রদান করা হবে।
