২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে  হেরোইনসহ গ্রেফতার দুই

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৬ আগস্ট ২০২৩
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
এসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হবিরবাড়ী জামিরদিয়া সাকিনে নোমান গেইট সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটের মা ফ্যাশন এন্ড রাফিন সুজ নামক দোকানের সামনে জামিরদিয়া মোড় হইতে খন্দকার পাড়া গামী পাকা রাস্তার উপর হইতে গত ৫ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ১৯.৫৫ ঘটিকায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী  ১। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মৃত শরাফত আলী, মাতা-মোছাঃ ফিরোজা খাতুন, ২। মোজাম্মেল হক (২৫), পিতা-মোঃ হেলিম উদ্দিন, মাতা-মমতাজ বেগম, উভয় সাং-জামিরদিয়া নওয়াপাড়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত দুই জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৬ আগস্ট ২০২৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে  হেরোইনসহ গ্রেফতার দুই

লিংক কপি হয়েছে!