মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ছোটন তরফদারের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও গনভোজ আয়োজন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মোঃ ছোটন তরফদার । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগে সাবেক সহ- সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ইমন,
আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হক রিপন,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির হিমেল,
মহানগর কৃষক লীগ সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান , মহানগর কৃষক লীগ সভাপতি এবি সিদ্দিক, জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন আরিফ ,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাম্মী আক্তার মিতু, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা ববি কাকলি,কাউন্সিলর কামাল খান, ৮নং কাউন্সিলর ফারুক হাসান, মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
