২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে চীন: চায়না রাষ্ট্রদূত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর ২০২৩

সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজে ৭০০ সেট ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, আমরা আজকে এই সহযোগিতার প্রথম চালান মন্ত্রীর প্রতিষ্ঠানে দিয়েছি। আগামী সপ্তাহে আরও আসবে। আমি আবারও বলতে চাই, এই সংকটময় পরিস্থিতিতে চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে। আমরা বাংলাদেশের লড়াইয়ের সঙ্গে আছি।

এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশে চীন দুতাবাসের ফাস্ট সেক্রেটারি লি জিয়ান, ল্যাং ল্যাং ও জিং চ্যান সহ এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১১ অক্টোবর ২০২৩

সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে চীন: চায়না রাষ্ট্রদূত

লিংক কপি হয়েছে!