২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে এ বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তারা।

এদিকে জুমার নামাজ শেষে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার বাড্ডা ছায়াবীথি জামে মসজিদ এবং মোল্লানগর জামে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে ছোবাহানবাগ জামে মসজিদের সামনে গিয়ে শেষ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ

লিংক কপি হয়েছে!