২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাহমিনা বেগম

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম কিনেছেন কালকিনি উপজেলা আ.লীগ সভানেত্রী ও নারী সংসদ সদস্য তাহমিনা বেগম।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা সহকারী রির্টানি কর্মকর্তা উত্তম কুমার দাস ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ এর কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কালকিনি উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। এসময় উপস্থিত ছিলেন- জেলা আ.লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, কালকিনি পৌর আ.লীগ সাধারন সম্পাদক এনায়েত হাওলাদার সহ অন্যান্যরা।

অপর দিকে মাদারীপুর জেলা অফিস থেকে নিতাই চক্রবর্তী নামের এক প্রর্থী মাদারীপুর-৩ আসনের জন্য আরো একটি স্বতন্ত্র মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাহমিনা বেগম

লিংক কপি হয়েছে!