২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঢাকা-১৯ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

ঢাকা- ১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার এনামুর রহমানসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ছয় প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও দুজনের স্থগিত করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলেন- স্বতন্ত্র তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট নুরুল আমিন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ, স্বতন্ত্র মুহাম্মদ সাইফুল ইসলাম ও জাকের পার্টি সামসুদ্দিন আহমেদ।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. জুলহাস, বিএনএম সাইফুল ইসলাম মেম্বার ও বাংলাদেশ জাতীয় পার্টি আইরীন পারভীন।

এ ছাড়া জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও ন্যাশনাল পিপলস পার্টি ইসরাফিল হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

ঢাকা-১৯ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

লিংক কপি হয়েছে!