● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
জনপদ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান সেবা চালু, পুত্র সন্তানের জন্ম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম বিনামূল্যে সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কমপ্লেক্সের ওটিতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী ফেরদৌস জাহানের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম হয়।
স্বাস্থ্য সেবায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকল জনপদ, গৃহ ও পরিবারের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অভিষ্ট লক্ষ্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুপ্রেরণায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব এর নেতৃত্বে ডা. জেরিন তাসমিন, ডা. ফারিহা, ডা. ঈশা খান, স্টাফ নার্স লিপি দেবনাথ, রাজিব হুসেন, লাকি আক্তার, মিডওয়াইফ নার্গিস আক্তার সফল সিজারিয়ান অপারেশনে অংশগ্রহণ করেন।
প্রসূতির স্বামী তোফাজ্জল হোসেন বলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠলে গত ১২ সেপ্টেম্বর রাতে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অপারেশনের পর মা ও পুত্র দুজনেই সুস্থ আছেন। কটিয়াদী সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষেরা উপকৃত হবে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৪বছরপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক প্রসূতি মায়ের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এখন থেকে বিনামূল্যে উপজেলাবাসী হাতের নাগালেই সিজারিয়ান ও সার্জিকেল সেবা পাবে।