২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সালথায় ইউএনও’র অফিস সহকারী (সি এ) শাহিনের মারমুখী আচরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের সালথা উপজেলা ইউএনও’র অফিস সহকারী (সি এ) শাহিনের মারমুখী আচরণ ও ক্ষমতা গিরির হুমকির মুখে সাংবাদিক সহ উপজেলার সাধারণ মানুষ। ১৮ জানুয়ারী বুধবার বিকালে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের বকুল মোল্লা তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে জান্নাতি (১১) চিকিৎসার জন্য সাহায্যের আবেন পত্র হাতে নিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে যান সালথা উপজেলা নির্বাহী অফিসার এর কাছে।

তার দরজায় কড়া নাড়তেই তার অফিস সহকারী (সি এ) শাহীন তার পথরোধ করে কাগজ দেখে বলে কোন ফান্ড নেই তহবিলে টাকা নেই চলে যান।উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে যেতে না দেওয়ায় এ আবেদনের সহযোগী সাংবাদিককে ফোন দিয়ে বিষয়টি জানান। সাংবাদিক মিজানুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী জান্নাতির পিতাকে বাধাদানকারি লোকের সাথে কথা বলার জন্য মুঠ ফোন তার হাথে দিতে বলে মোবাইল ফোন হাতে নিয়ে সাংবাদিকের পরিচয় পাওয়া মাত্রই জবাবে বলেন সাংবাদিক গুনার টাইম নাই আমার নাম শাহীন বাড়ি আমার ফরিদপুর আপনার আমার সম্পর্কে কোন ধারণা নেই।কেন তাকে ইউএনও’র সাথে দেখা করতে দিচ্ছেননা বা তহবিলে টাকা নেই বলছেন এবিষয় উপজেলা নির্বাহী অফিসার কি করবেন সেই ভালো বুঝবে আপনি তার কাছে যেতে দেন বলা মাত্রই মোবাইল ভুক্তভোগীর নিকট দেন।এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসারকে সাংবাদিক মিজানুর রহমান ফোন দিয়ে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সালথার দৃষ্টি প্রতিবন্ধী জান্নাতির বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে ফরিদপুর জেলাপ্রশাসকের নজরে পড়লে সালথা উপজেলা নির্বাহী অফিসার ঐ দিন ৫শত টাকা সহায়তা করেন এবং জান্নাতির আরও সহযোগীতার জন্য আশ্বাস দেন।

সিএ শাহীনের ক্ষমতার দাপট আর মারমুখী আচরণের উপজেলা নির্বাহী অফিসার এর কাছে কোন কাজের জন্য আসা মানুষ গুলো হয়রানির শিকার হচ্ছে। এর আগেই এমন মারমুখী আচরণ আর তার সেচ্ছাচারিতার শিকার হয়েছেন অনেকে। তার বিরুদ্ধে অনেক অনিয়ম এর অভিযোগ রয়েছে বলে জানা যায়। সহকারী শাহীন এর এহেন আচারনের জন্য ক্ষোভ প্রকাশ করেন নগরকান্দা ও সালথা উপজেলার সকল সাংবাদিক। এছাড়া সালথা উপজেলা থেকে অন্যত্র বদলীর জন্য জোর দাবী জানান সাংবাদিক সহ উপজেলাবাসী।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

সালথায় ইউএনও’র অফিস সহকারী (সি এ) শাহিনের মারমুখী আচরণ

লিংক কপি হয়েছে!