২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ও কোভিড-১৯ এর মোকাবেলা এবং করোনা (কোভিড-১৯) টিকা প্রয়োগের বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৫ ঘটিকা উপজেলা পরিষদ মিলনায়তনে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) কাজী মো: মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বাদশা, সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয় শাখা, নেজারত শাখা) সুশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

কটিয়াদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লিংক কপি হয়েছে!