২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরের নগরকান্দায় দেশিও অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দিলেন গ্রামবাসী। ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক এর উপস্থিতিতে (১৯ ) জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রাম মাদ্রাসা মাঠে গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদী গ্রামে দুই দলের উত্তেজনা চলছে । এমন অবস্থায় এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের উপজেলায় ডাকেন। উপজেলায় আসার পর উভয় দলের লোকজন মারামারী ও সংঘর্ষে করবে না মর্মে অঙ্গিকার করেন। এরপর উভয় দলের লোকজন ১৮ টি ঢাল, ৯ টি কাতরা ও ১ টি সড়কি ও ২টি জুপি জমা দেন। পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মিয়া, ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলায়েত মাষ্টার, সহ এলাকা বাসি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় দেশিও অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

লিংক কপি হয়েছে!