২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ  ০১ জন  মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের সদরে ১১০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ২০ই  জানুয়ারি  রাত ৮ টায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন কড্ডা রেল ক্রসিং  এলাকায়  মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জ উপজেলার, মোঃ মানিকুল ইসলাম(৩০), পিতা- মৃত মোহবুল হক।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে  বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ মোস্তাফিজুর রহমান।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে ১১০ বোতল ফেন্সিডিলসহ  ০১ জন  মাদক ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!