২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

পঞ্চগড় সদর উপজেলায় পানিতে ডুবে মুজাহিদ ইসলাম নামে ৩ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

২৩ জানুয়ারী সোমবার পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত মুজাহিদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বাবার পিছনে পিছনে বের হয় মুজাহিদ। ফিরেও আসে বাড়িতে, কিন্তু এর কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাচ্ছিলোনা তাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। পরে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লিংক কপি হয়েছে!