২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গ সদস্যদের মাঝে বিট পুলিশিং ও শীতবস্ত্র বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গ সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারী শুক্রবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হানুল ইসলাম, হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশন, জাতীয় পরিচালক, চার্জ অব গড মিনিস্টার্স, লালমনিরহাট এর নির্বাহী পরিচালক তপন কুমার বর্মন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সহ সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট বিকাশ রায়, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,সিটি কর্পোরেশনের কাউন্সিলর কামাল হোসেন, ফারুক আহাম্মদ, আঃ মান্নান, শীতল সরকার, অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, গোধূলী নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা আজাদ। সমাবেশ শেষে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্য সহ অসহায় মানুষের মাঝে সাত শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গ সদস্যদের মাঝে বিট পুলিশিং ও শীতবস্ত্র বিতরণ

লিংক কপি হয়েছে!