২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শিক্ষকের বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের কান্নার রোল

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক শিক্ষকের বদলি জনতি বিদায় বেলায় শিক্ষার্থীদের কান্নার রোল শুরু হয়। প্রিয় শিক্ষকের বিদায়, কোমলমতি শিক্ষার্থীদের কাছে কতটা কষ্টের হয় তা প্রমাণ করে দিলো মুমুরদিয়া ইউনিয়নের ৩৫ নং ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাদী’র বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের কান্নারত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। এ যেন সন্তানের কাছ থেকে পিতাকে ছিনিয়ে নেওয়ার মতো। শিক্ষকদের কাছ থেকে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করে, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকে শিক্ষার্থীরা। বতর্মান সময়ে হরহামেশাই শোনা যাচ্ছে শিক্ষকের কাছে ছাত্রী লাঞ্ছনা হয়। এরই এক ব্যতিক্রমী উদাহরণ হচ্ছে এই বিদায় ঘটনাটি। একজন শিক্ষক কতটুকু ভালোবাসা ও হৃদয়ে স্থান করে নিলে বিদায় বেলায় এমন কান্নার রোল শুরু হয় তা লিখে শেষ করা যাবে না। তা কেবল সেই ভালোবাসার মানুষরাই বলতে পারবেন। তাদের প্রিয় শিক্ষক স্কুল ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেই সময় কান্নার এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাদী ২০১৩ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন।
শিক্ষক আব্দুল্লাহ আল হাদী বলেন, আমার শিক্ষকতা পেশা এই প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করি। আমার বদলি জনিত বিদায় বেলায় প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে আসতে আমার অনেক কষ্ট লাগছে। বিদায়ের এই মুর্হূতটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন ও স্মরণীয় ঘটনা। সকল শিক্ষার্থীদের নিজের সন্তানের মতই ভালোবাসতাম, পড়ালেখা করাতাম। সকল শিক্ষার্থীর জন্য দোয়া করি যেন বড় হয়ে দেশ ও জাতির কল্যাণ করতে পারে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষকের বিদায় মুহূর্তে শিক্ষার্থীদের কান্নার রোল

লিংক কপি হয়েছে!