২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমের বিরুদ্ধে ইউপি মহিলা সদস্য রোকসানা খাতুন কে লাঞ্ছিত, মিথ্যা অপবাদ ও শ্লীলতাহানি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ইউনিয়নবাসী।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখ সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেন ইউনিয়নবাসী।

এর আগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন উচাখিলা ইউনিয়নের শতাধিক গ্রামবাসী। এ সময় তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেকের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের কাছে সুষ্ঠু তদন্ত করে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপি গ্রহণ শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে অল্প দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকল্পের কাজ ভাগাভাগি ও ভুক্তভোগী নারী সদস্যের বিরুদ্ধে অপর এক ইউপি সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে মোবাইলে গালাগালি করার অভিযোগে সালিশ ডাকেন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিম। এ সময় সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সালিশ চলার একপর্যায়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম রাকিবুল ওই নারী সদস্যের বিচার চান। পরে ইউপি সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান ওই নারী সদস্যকে তিরস্কার করেন এবং ক্ষমা চাইতে বলেন। এ সময় ওই নারী ইউপি সদস্য প্রতিবাদ করলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সকলের সামনেই তার চুলের মুঠি ধরে পায়ের জুতা খুলে পিটিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লিংক কপি হয়েছে!