২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি, শতভাগ ফেল!

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ (বুধবার) প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে অংশ নেয়া ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৯০.৭২ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন। এ ফলাফল (জিপিএ-৫) গত ৫ বছরে সর্বোচ্চ।
এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ৭৭ হাজার ৯০৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
শতভাগ পাশ করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এবার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ -৫ পেয়েছে মেয়েরা ৮ হাজার ৭৫৭জন। মেয়েদের শতকরা পাশের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া ৫ টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি, অর্থাৎ শতভাগ ফেল। শতভাগ ফেলকরা প্রতিষ্ঠানগুলো হলো- নোবেল কলেজ ফেনী। গ্রীনলাইন কলেজ ফেনী। কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজ, নবীনগর। ঝিনুকপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, নবীনগর। ড. মোঃ সামসুল হক মডেল কলেজ, মতলব সাউথ, চাদপুর।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি, শতভাগ ফেল!

লিংক কপি হয়েছে!