পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজে বৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে নির্দেশ দিয়ে চিঠি প্রদান করা হয়েছে।
ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজে অবৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়াকে কেন্দ্র করে জাতীয়, আঞ্চলিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। নিউজ টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নজরে এলে বিশ্ববিদ্যালয় হতে এমন ব্যবস্থা নেয়া হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পত্র মাধ্যম জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতিকে ৭ ফেব্রুয়ারী চিঠি ইস্যু করে। তাতে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে জ্যৈষ্ঠ পাঁচ জন শিক্ষকের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে। আগামী ২২ ফেব্রুয়ারী তারিখের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেবার পর জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আদেশ অমান্য করা হলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় বিশ্বিবদ্যালয়ের সর্বশেষ সার্কুলার অনুযায়ী ৪/ক/২ এর (র) উপধারা ( সংশোধিত ২০১৯ ) এ ধারা মতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার কথা রয়েছে। এ ধারায় বলা আছে উপাধ্যক্ষ বা কলেজের জেষ্ঠ্যতম পাচঁজন শিক্ষকের মধ্যে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন বিধি থাকলেও সে মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেবার বিধিমালা মানা হয়নি।
এর আগে অবৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন দিলবাহার আলী নামের এক শিক্ষক। তিনি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এখনো এমপিও ভুক্ত হতে পারেনি।
গত বছরের ২৬ ডিসেম্বর ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হবার পর বিধিমালা লংঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দিলবাহার আলীকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে কলেজের সভাপতি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
এনিয়ে কলেজের শিক্ষক,শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
