২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়াররি) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

রুহিয়া বিএনপি কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে কর্ণফুলী সিনেমা হলের সামনে শেষ হয়। পরে রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন, রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।

এছাড়া রুহিয়া থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক আসাদ আলী, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ছাত্রদল সদস্য সচিব শাকিল আহমেদ প্রমুখ।

অপর দিকে বাংলাদেশ আওয়ামীলীগ ১ নং রুহিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দেশব্যাপী বিএনপির জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে রুহিয়া চৌরাস্তায় এক শান্তি সমাবেশ করেছে।

উক্ত শান্তি সমাবেশে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবুর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ (বাবু),ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ,থানা সেচ্ছা সেবকলীগের আহবায়ক আনারুল ইসলাম, থানা ছাত্রলীগের সভাপতি আবু হেলাল,সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মালেক আফছারী সহ প্রমুখ।

এই সময়ে রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু বলেন, বিএনপি ক্ষমতায় এসে রুহিয়ায় কোন উন্নয়ন করতে পারে নি। আওয়ামীলীগ ক্ষমতায় এসে রুহিয়া ব্যাপক উন্নয়ন করেছে। রুহিয়া থানা হয়েছে। রুহিয়া কে উপজেলায় রুপান্তর করার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করেন তিনি।

রুহিয়া থানার অফিসার ইনর্চাজ সোহেল রানা বলেন, রুহিয়া থানার বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেন। পুলিশের সার্বিক তৎপরতায় এবং সুদৃঢ় অবস্থানের কারণে কোথাও কোন অপৃতির ঘটনা ঘটেনি ।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!