২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪২৩ বোতল ফেনসিডিলসহ একজন  মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ১৩ই  ফেব্রুয়ারী  দুপুর  ১ টায়   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের রায়গঞ্জ  থানাধীন চান্দাইকোনা  থেকে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিল  ও  তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, ঠাকুরগাঁও  জেলার  হরিপুর থানার, মোঃ এমদাদুল হক, পিতা মোঃ সাইদুল ইসলাম।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে  বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডা, মোঃ এরশাদুর রহমান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক

লিংক কপি হয়েছে!