নীলফামারীর ডিমলায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারিনারি হাসপাতালের আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান প্রমুখ।
প্রর্শনীতে অংশ নেওয়া ৪২ টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী ঘুরে দেখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:মদন কুমার রায় বলেন, সরকার দেশে প্রাণিসম্পদ বাড়ানোর লক্ষে বিভিন্ন প্রকল্প নিয়েছে।আমাদের বেকার যুবকদের কর্মস্থানের জন্য এ সব প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে লোনের ব্যবস্থা করেছে।
উপজেলার প্রাণিসম্পদ বিভাগের যারা কর্মকর্তা আছেন, তাদের ছোট-বড় সব খামারিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে এমপি আফতাব উদ্দিন সরকার বলেন, কোনো খামারি যাতে প্রাণীর চিকিৎসা বা অন্যকোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে।
