২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স  কলেজের  নবীন শিক্ষার্থীদের।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মার্ট কার্ড বিতরণ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ (এমপি)  সড়কের ফলক উন্মোচন করা হয়।

সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স  কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সিরাজুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ,সলঙ্গা) আসনের এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসাইন, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার, ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটনসহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিক, সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ এবং হাটিকুমরুল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ভোরের কাগজের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ পারভেজ সরকারসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!