২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে মায়ের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০১ মার্চ ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের হাতে আকলিমা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন। ঘাতক ছেলের নাম রকিবুল ইসলাম (২৫)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) মধ্য রাতে ঘটনাটি ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ এলাকায় ঘটে। এ ঘটনায় কুড়ালসহ ছেলেকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুর রাশিদের স্ত্রী আকলিমা বেগম (৫৫) মঙ্গলবার রাতে নিজ বসত ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় ছেলে রকিবুল ইসলাম (২৮) রাত ১টার দিকে কুড়াল নিয়ে ওই ঘরে প্রবেশ করে নিজের মায়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এঅবস্থায় আকলিমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা রকিবুল ইসলাম মানসিক ভারসাম্যহীন বলে জানান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রকিবুলকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০১ মার্চ ২০২৩

মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে মায়ের মৃত্যু

লিংক কপি হয়েছে!