ফরিদপুরের সালথা উপজেলার বাঁশখালী বাজারে ক্রামবোর্ড বসিয়ে দিনরাত চলছে জুয়ার আসর।বাজারে দোকান ভাড়া নিয়ে একশ্রেণীর অর্থলোভীরা ক্রামবোর্ড বসিয়ে জুয়া খেলার ব্যবস্থা করে দিয়েছে।যে কারনে এলাকার যুবকরা কাজকর্ম রেখে দিন- রাতের বেশী সময় জুয়া খেলছে। বাউশখালী বাজারের কেরাম বোর্ড মালিক কবিরাজ,সিপন, সুমন ব্যবসার আড়ালে জুয়ার আসর বসিয়ে কামিয়ে নিচ্ছে টাকা। প্রায় দুই বছর ধরে একটানা চলছে জোয়ার আসর। ক্যারামবোর্ড মালিকরা কেউ কথা না বল্লেও বাজারের দোকানীরা অনেকেই বলেন কে বাধা দিবে কারো কথাই তারা শুনেনা দিন – রাতের বেলায়ও চলছে ক্যারাম খেলার নামে জুয়া খেলা। বাজারের সভাপতি ইমদাদ ফকির বলেন এর আগে পুলিশ এসে এদের ধরে নিয়ে যায় তারপরও এরা ক্যারাম বোড খেলা বন্ধ রাখেনি খেলা চলছে, আমি বাজার কমিটির সাথে কথা বলে বন্ধ করার ব্যবস্থা করিব।
সালথায় বাউশখালী বাজারে ক্যারামবোর্ড বসিয়ে চলছে জুয়ার আসর
