২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে গাঙ্গিনাপাড়ের মসজিদুল আমান মসজিদের টাকা ফেরতের দাবিতে  মানববন্ধন  

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৫ মার্চ ২০২৩
ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী  গাঙ্গিনাপাড়ের মসজিদুল আমান  মসজিদ এর টাকা  ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
 বর্তমান কমিটি কর্তৃক ৩৯,১২,০০০/- (ঊনচল্লিশ লক্ষ বার হাজার) টাকা দুর্নীতি উন্মোচিত হয়েছে (হিসাবে প্রমাণিত)। উক্ত টাকা মসজিদের ফেরত পাওয়ার দাবীতে   গতকাল রবিবার  দুপুরে  মুসল্লী এবং সচেতন নাগরিকবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে  ।
সাধারণ মুসল্লি ও গাঙ্গিনাপাড় ব‍্যবসায়ীবৃন্দর আহবানে ডাকা উক্ত মানববন্ধনে  গাঙ্গিনাপাড়ের মসজিদুল আমান  মসজিদের ইমাম নিয়োগ কমিটির আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  ইমাম নিয়োগ কমিটির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন স্বপন ও ইউসুফ আহমেদ, মসজিদুল আমান  মসজিদের অর্থ আদায়   কমিটির যুগ্ম  আহবায়ক লিটন, আব্দুল কাদির, আরিফ আলী ।  এছাড়াও লিটন আহমেদ ,আরিফ আহমেদ, ১৬ নং ওয়ার্ড আনিসুর রহমান খান মিঠু সহ অনেকে সাবেক কমিটির লোকদের আত্মসাতকৃত অর্থ ফেরতের দাবিতে বক্তব্য রাখেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৫ মার্চ ২০২৩

ময়মনসিংহে গাঙ্গিনাপাড়ের মসজিদুল আমান মসজিদের টাকা ফেরতের দাবিতে  মানববন্ধন  

লিংক কপি হয়েছে!