কিশোরগঞ্জের কটিয়াদীতে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকা উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের অধিনে ল্যাবরেটরি স্থাপন করা হয়। ল্যাবরেটরির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, উপজেলা প্রকৌশলী অনতু বল।
আরো উপস্থিত ছিলেন নকশাকার এসএই মো: জমির, কম্পিউটার অপারেটর মো: মহব্বত আলী, সার্ভেয়ার মো: আওয়াল হোসেন, কার্যসহকারী মো: শামীম হোসাইন, ফিল্ড সুপারভাইজার জয়ন্ত কিশোর ও শাওন পারভেজ প্রমুখ।
কটিয়াদী উপজেলা মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন
