২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

“তৌহিদী জনতার ব্যানারের নাম রেখে নৃশংসতা চালায় বিএনপি-জামায়ত”

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৬ মার্চ ২০২৩

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রতিবাদ করার ভাষা থাকার পরেও এই নৃশংসতা চালায় বিএনপি। ১৯৭১ এর পাক হানাদারদের নৃশংসতাকেও হার মানিয়েছে পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের বাড়িঘরে আগুন, প্রতিষ্ঠানে হামলা, লুটতারাজ ও জ্বালাও পোড়াও করার মধ্য দিয়ে।

সোমবার (৬ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ব্যাংহাড়ি বামনহাট ইউনিয়নের আহমদ নগর এলাকা পরিদর্শনে এসে এবং আহমদিয়া সম্প্রদায়েরের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তাদান কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি- জামায়াতের আন্দোলনের যে ঘটনাগুলো ঘটেছিল, একই ধরণের ঘটনা সামনে তৌহিদি ব্যানারের নাম রেখে পুনরাবৃত্তি করেছে বিএনপি-জামায়াত।
সরকারের সাংবিধানিক দায়িত্বে আহমদিয়া অনুসারীদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে জলসার অনুমতি দেয়া হয়।
কিন্তু জলসাকে কেন্দ্র করে সাদা পতাকা ও লাল পতাকা দিয়ে চিহ্নিত করেই তাদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।

পরে রেলপথমন্ত্রী পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত ১৭৯টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি, কম্বল ও ১ লক্ষ টাকা বিতরণ করে।
এসময় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলিম মাহমুদ, পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এমএম সিরাজুল হুদা, আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সহ আহমদিয়া জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৬ মার্চ ২০২৩

“তৌহিদী জনতার ব্যানারের নাম রেখে নৃশংসতা চালায় বিএনপি-জামায়ত”

লিংক কপি হয়েছে!