২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত :  সভাপতি ফয়েজ, সাধারণ  সম্পাদক ফরিদ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ নতুন জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
গত শনিবার ( ৪ ই মার্চ) সংগঠনের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক চন্দন রেজা, মুখপাত্র মো: আহসান সিদ্দিকী ও সমন্বয়কারী এমএ মিলন মিয়া সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য সংগঠক শেখ ফরিদ আহমেদ।

এছাড়া  ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক মো: ইউনুস আলী প্রামানিক ও দপ্তর সম্পাদক  সিরাজুর রহমান।

মুজিব আদর্শের  প্রাচীনতম রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  ফরিদপুর জেলা শাখার  নব নির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও অপসংস্কৃতি রুখতে  এবং জননেত্রী শেখ হাসিনা কর্তৃক  ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা একসাথে কাজ করবো।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত :  সভাপতি ফয়েজ, সাধারণ  সম্পাদক ফরিদ

লিংক কপি হয়েছে!