২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে আ.লীগ নেতার হাতে ইউএনও লাঞ্চিত, অনুষ্ঠান থেকে বের হওয়ার নির্দেশ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

পঞ্চগড়ে সরকারী প্রোগ্রামের ব্যানারে জয় বাংলা না লেখাকে কেন্দ্র করে আ.লীগ নেতার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) লাঞ্চিতের ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে আসে। ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের পর রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন।

এই সময় হঠাৎ করে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে সাথে নিয়ে মন্ত্রীর সামনে এসে অনুষ্ঠানের ব্যানারে জয় বাংলা না লেখায় মন্ত্রীকে উত্তেজিত হয়ে অভিযোগ দিতে থাকেন।

উপস্থিত সাধারণ সম্পাদকের অনুসারী নেতা-কর্মীদের অনেকে এই সময় ইউএনওকে উদ্দেশ্য করে মানি না মানব না, জবাব চাই ,এই সাহসটা কোথায় পায় বলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির এক পর্যায়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রাগান্বিত হয়ে ইউএনও গোলাম ফেরদৌসের হাত ধরে অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায়। পরে ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানে ইউএনও গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম সুজন। এই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে ইউএনও মো. গোলাম ফেরদৌস মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

পঞ্চগড়ে আ.লীগ নেতার হাতে ইউএনও লাঞ্চিত, অনুষ্ঠান থেকে বের হওয়ার নির্দেশ

লিংক কপি হয়েছে!