২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়ি দীঘিনালার সশস্ত্র চাঁদাবাজদের ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ মার্চ ২০২৩

খাগড়াছড়ি দীঘিনালার ৯ মাইল এলাকায় থেকে সশস্ত্র চাঁদাবাজদের ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় দীঘিনালা জোন সদরে প্রেস কনফারেন্স মাধ্যমে দীঘিনালা জোনের ৪ই বেংগলের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি বলেন, সকালে উপজেলার ৯ মাইল এলাকায় সশস্ত্র চাঁদাবাজির খবর পাওয়া যায়। চাঁদাবাজরা অন্যান্য যানবাহনের পাশাপাশি সম্প্রতি ভেঙ্গে যাওয়া মাইনি সেঁতু সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ী হতেও মোটা অংকের চাঁদা দাবী করে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত অভিযানে ০১টি গাদা বন্দুক, ০১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০১ টি এ্যান্টিনা ও মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সকল সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনা মোতাবেক সশস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে দীঘিনালা জোনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের পর দীঘিনালা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১১ মার্চ ২০২৩

খাগড়াছড়ি দীঘিনালার সশস্ত্র চাঁদাবাজদের ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

লিংক কপি হয়েছে!