খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা খাগড়াছড়ি টু চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী কালে দুই কেজি গাঁজাসহ দুই যুবক কে আটক করে পুলিশ।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হাসান, এসআই(নিঃ) সুমন কান্তি দে, এএসআই (নিঃ) খায়রুল আরেফিন, এএসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) ছবির আহমেদসহ একদল অফিসার-ফোর্স
শনিবার(১১মার্চ) ভোর রাতে মানিকছড়ি থানাধীন তিনটহরী ইউনিয়ন পরিষদের সামনে খাগড়াছড়ি টু চট্রগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান চালিয়ে ০২(দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো: আবুল (২৪) ও মো: মামুন (২১) নামক দুইজন ব্যক্তিকে গ্রেফতার করেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজুকরত: আইনগত ব্যবস্থা গ্রহন করা হইয়াছে।
