২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আ’লীগ নেতা আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই বোতল দেশীয় মদসহ তাজুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (এমপি মোড়) থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ।

আটককৃত তাজুল ইসলাম ওই ইউনিয়নের সেনিহাড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি ইউনিয়নের ১ নং সেনিহাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকের সদায়িত্বে রয়েছেন বলে জানা যায়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, অভিযুক্ত তাজুল ইসলাম রামনাথ বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করা হলে দুই লিটারের দু’টা দেশীয় মদের বোতল পাওয়া যায়।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ২ তারিখ ১৫/০৩/২৩ খ্রিঃ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৫ মার্চ ২০২৩

ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আ’লীগ নেতা আটক

লিংক কপি হয়েছে!