নির্বাচন এলে ধর্মকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে সরকারকে বিপদে ফেলতে চেষ্টা করা হয়। এর আগেও ব্রাহ্মণবাড়িয়াতে একই কাজ করা হয়েছে।
এসব কাজে বিএনপি ও জামাত প্রত্যক্ষভাবে জড়িত থাকে। তারা নানা ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করতে চায়।এসব কথা বলেন, রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
মন্ত্রী বলেন, প্রশাসন তৎপর ছিল বলে ক্ষতির পরিমাণ কম হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছেনা। এ ঘটনায় জড়িতদের সনাক্তে প্রশাসনকে সহায়তা করতে আহবান জানান তিনি।
এর আগেও ব্রাহ্মণবাড়িয়াতে একই কাজ করা হয়েছে। এসব কাজে বিএনপি ও জামাত প্রত্যক্ষভাবে জড়িত থাকে। তারা নানা ইস্যু তৈরী করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
মন্ত্রী বলেন, প্রশাসন তৎপর ছিল বলে ক্ষতির পরিমাণ কম হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছেনা। এ ঘটনায় জড়িতদের সনাক্তে প্রশাসনকে সহায়তা করতে আহবান জানান তিনি।
পঞ্চগড়ে আহমদ নগরে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২০৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এক কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে আহমদিয়া সালানা জলসা মাঠে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেন। এদের মধ্যে আগুনে পুড়ে যাওয়া শহরের খেলাঘর দোকানের স্বত্বাধীকারী নাছের বাবু সবচেয়ে বেশি পাঁচ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকার সহায়তা পান।
জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আলম টবি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, আহমদিয়া সম্প্রদায়ের জামিয়া আহমদিয়ার অধ্যক্ষ মোবাশ্বের উর রহমান বক্তব্য রাখেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আহম্মদীয়া সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
