ফরিদপুরের নগরকান্দা সুধী জন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নগরকান্দার কৃতি সন্তান, সুইজারল্যান্ড প্রবাসী সুইজারল্যান্ডের দেলেমো শহরের কাউন্সিলর কাজী আসাদুজ্জামান। ১৫ মার্চ বুধবার বিকাল পাঁচ ঘটিকায় নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শওকত আলী শরীফ এর সঞ্চলনায়
মতবিনিময় সভার সভাপতি নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ,নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,হলিচাইল্ড কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ এস এম মোক্তার হোসেন,পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাফুজুর রহমান, সহ সভাপতি বেলায়েত হোসেন, সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক রেজাউল করিম সেলিম, সাংবাদিক তুহিন,সাংবাদিক লিয়াকত হোসেন, সাংবাদিক নিজাম নকিব, সাংবাদিক শফিকুল ইসলাম জনি,সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক সাইফ সহ সুধীজন মনির কাজী,এহিয়া মুন্সি, মিন্টু মোল্লা প্রমুখ। তার পরিচয় তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের কাজী বাড়ি।
সমাজ সেবক সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামান বলেন যদিও প্রবাসী থাকি মনটা পড়ে রয় জন্মভূমি এ বাংলায়, মাঝেমধ্যে মায়ার টানে দেশে ছুটে আসি খোঁজখবর নেই প্রতিবেশী সহ সকলের সাথে,এছাড়া মানুষ হয়ে মানুষের পাশে থেকে কাজ করাই মানুষের ধর্ম।সাংবাদিকদের পাশে থেকে কাজ করার মত প্রকাশ করেন।
নগরকান্দায় সাংবাদিকদের সাথে সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামানের মতবিনিময়
