২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ ২০২৩

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণ মূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ রোববার খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি জোনের উদ্যোগে একজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, একটি মহিলা মাদ্রাসার জন্য আর্থিক অনুদান, একজনকে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান এবং উনিশটি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার, গাছের চারা এবং মাছের পোনা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি।

এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণ ও অসহায়দের পাশে থেকে সব ধরনের মানবিক জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় লক্ষীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৬ মার্চ ২০২৩

লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

লিংক কপি হয়েছে!