২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিশ্বের সর্ববৃহৎ “সবুজ মানব প্রাচীর” তৈরি করল জিএলটিএস

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ ২০২৩

গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি পরিবেশ পুনরুদ্ধারের জন্য অঙ্গীকারবদ্ধ হতে বাংলাদেশসহ বিশ্ববাসীকে একত্রিত করার লক্ষ্য “ গার্ডিয়ান অফ দ্য আর্থ [GEarth]” নামক ২০৩০ সাল অবধি টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা নিশ্চিতকরণের জন্য উদ্যেগ নিয়েছে। বৃক্ষ রোপণের মাধ্যমে বিশ্বের শিক্ষার্থী ও বহু পেশাজীবিদের নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় অগ্রসর হচ্ছে জিএলটিএস । তারই ধারাবহিকতায় মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ২০২৩, ৫ টি মহাদেশের ১০টি দেশ ( ভারত, নেপাল, মেক্সিকো,পাকিস্তান, মালয়, আইভরি কোস্ট, হাংগিরি, গাম্বিয়া, ক্যমেরুন, অস্ট্রেলিয়া) ও বাংলাদেশের ৮ টি বিভাগের ৯ জেলায় (ঢাকা, চট্রগ্রাম,রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও বরগুনা), সবুজ বিশ্ব গঠনের প্রতিশ্রুতি এবং সংহতি দেখানোর জন্য বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে বাংলাদেশ স্কাউটস্, ওয়াটারকিপার্স বাংলাদেশ সহ ইপসা, আমরা সবাই ফাউন্ডেশন, সম্প্রতি ও সৌহার্দ, সিএসডাব্লিউপিডি সহ আরো অনেকে।

আমেরিকা মহাদেশ থেকে আবনার প্লাটা, অস্ট্রেলিয়া থেকে ৯৮/০০ নিউ এক্ট, ইউরোপ থেকে মাইন্ডফুলেয়েন্সার, আফ্রিকা থেকে গার্লস রাইজিং মালাউই, সেইভ লাইফ গাম্বিয়া এবং এভিএসডি, এশিয়া থেকে লুম্বিনি ওয়ার্ল্ড পিস নেপাল, ইন্ডিয়া থেকে মাউন্ড গাইড ইন্টারন্যাশনাল স্কুল এবং পিস অফ পাকিস্তান অংশগ্রহণ করেছে।

“সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসাথে জলবায়ু পরিবর্তন রুখি”এই স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশ্বের বিভিন্ন দেশে সবুজ বিশ্ব গড়ার দাবি তুলে ধরা হয়।

বিশ্ব রেকর্ডের এই আয়োজনটি ঢাকার মানিক মিয়া এভিনিউ হতে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়।
এই সবুজ মানব প্রাচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশের নির্বাহী কো-অর্ডিনেটর ও পরিবেশ কর্মী শরীফ জামিল এবং বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশে স্কাউটের জাতীয় উপ কমিশনার সাস্থ্য, জামাল উদ্দীন শিকদার ও ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ডেইভ ডাউলন্ড।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জিএলটিএস এর সহ-সংগঠন গ্রিণ ইউনাইটেড ন্যাশনের কো-ফাউন্ডার মোঃমাহির দাইয়ান এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন।

প্রধান অতিথি শরীফ জামিল বলেন, এই ২৬ মিনিটের মানববন্ধন সারা বিশ্বের কাছে পৌঁছে দিবে বাংলাদেশর স্বাধীনতা দিবসকে, বাংলাদেশকে চিনবে বিশ্ব আবারও। জলবায়ু পরিবর্তন এখন মহাবিশ্বে মহা সমস্যা এবং বিপর্যয় হয়ে দাড়িয়েছে। সময় এখন সবুজ রক্ষায় যুদ্ধে নামার।
ডেইভ ডাউলন্ড ও তার বক্তব্যে সংহতি প্রকাশ করে এবং বিশ্বকে আহ্বান জানান।
জিএলটিএসের সাধারণ সম্পাদক আহসানুল আলম জন বলেন – শিক্ষার্থীদের মাঝে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে এবং এর মাধ্যমেই সংহতি তৈরি হবে পরিবেশ বাঁচানোর জন্য।
জিএলটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গার্ডিয়ান অফ দ্যা আর্থের উদ্যোগতা রাওমান স্মিতা বলেন – বাংলাদেশের নদী, বন ও পরিবেশ রক্ষার জন্য ১ কোটি গাছ লাগানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশ শিক্ষা মূলক ক্যাম্পেই শুরু করবেন বলে অবহিত করেন।
সবুজে যুদ্ধ, সবুজে মুক্তি স্লোগানে মুখরিত হয় মানিক মিয়া এভিনিউ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৬ মার্চ ২০২৩

বিশ্বের সর্ববৃহৎ “সবুজ মানব প্রাচীর” তৈরি করল জিএলটিএস

লিংক কপি হয়েছে!