২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আশুলিয়ায় শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৫০

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড এর শ্রমিক ও মালিকপক্ষের কর্মকর্তাদের সাথে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

সংঘর্ষের কারন জানতে চাইলে শ্রমিকরা জানায়, কোন কারণ বশত যদি শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে ২/৪ মিনিট দেরি হয় তাহলেই শ্রমিকদের উপর নির্যাতন করা হয়। বিনা কারণে শ্রমিক ছাটাই করা হয়।

তবে ফ্যাশন ফোরামের জি এম এডমিন (অবঃ) লেঃ কর্ণেল জুলফিকার আলী জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ মার্চ বুধবার কারখানার ৪ জন শ্রমিককে সমস্ত পাওনাদি বুঝিয়ে দিয়ে ছাঁটাই করা হয়। এঘটনায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে এ নিয়ে কর্মকর্তাদের সাথে তর্ক বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকদের সাথে কারখানার কতৃপক্ষের লোকজনের সাথে সংঘর্ষ হয়। এতে কারখানার কর্মকর্তা ও শ্রমিকসহ আহত হয় অন্তত ৫০ জন।

পরে কারখানা কতৃপক্ষ আহতদের দ্রুত উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেন।

এদিকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে চাইলে শিল্প পুলিশ গিয়ে কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। এসময় শ্রমিকরা কারখানাটিতে ব্যাপক ভাঙচুরও করেন।

শিল্প পুলিশ জানায়, কারখানাটির শ্রমিক সংখ্যা প্রায় ছয় হাজার। ঘটনার পর থেকেই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানায় শিল্প পুলিশ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

আশুলিয়ায় শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৫০

লিংক কপি হয়েছে!