নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে শুক্রবার ভোর রাত ৩টায় বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকান গুলোর মধ্যে পার্টস এর দোকান, মুদি, মনোহারী, গার্মেন্টস ও শাড়ি দোকান রয়েছে। আগুল লাগার সাথে সাথে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভ‚ঁইয়াকে স্থানীয়রা অগ্নিকান্ডের সংবাদ জানালে, তিনি সাথে সাথে ফায়ার সার্ভিস ও পুলিশের টহল টীমকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় ও ব্যবসায়ীদের ধারণা অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভঁ‚ইয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
