২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষন, ধর্ষক পলাতক

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেণীর ছাত্রী ছদ্মনাম খাতুন(১৪) কে প্রেমের ফাঁদে ফেলে কোদালিয়া শহিদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের তৈয়াব মাতুব্বর এর ছেলে এক সন্তানের জনক রাকিব মাতুব্বর (৩০) কর্তৃক ধর্ষনের শিকার হয়।গত ১৪ মার্চ মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসলিয়ে বড় পাইককান্দি গ্রামের ফসলি মাঠের মধ্যে টংঘরে নিয়ে খাতুন কে ধর্ষন করে বলে ভুক্তভোগী জানান।ভুক্তভোগী আরও জানান রাতে টংঘরে থাকি পরেরদিন খুব সকালে আমাকে ঢাকায় নিয়ে যায় এবং রাকিবের পরিচিত এক বোনের বাসায় দুইদিন রেখে রাত প্রায় ১১টার দিকে রুঘুরদিয়া ধর্ষিতারদের পুরাতন বাড়ির সামনে ধর্ষক রাকিব মাতুব্বর রেখে পালিয়ে যায়।ভুক্তভোগী ধর্ষিতা কিশোরী রুঘুরদিয়া গ্রামের রিপন মোল্লার মেয়ে। ধর্ষিতার মা নুরজাহান বেগম বলেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েকে নিয়ে রাতভর টংগে রাখে তারপর ঢাকায় নিয়ে দুইদিন রাখে, মেয়ের হাতের আংটি ও কানের এক জোড়া স্বর্নের দুল ছিলো তা খুলে বিক্রি করে।স্থানীয় মাতুব্বররা বিচার করে দেওয়ার কথা বলে আজও বিচার পাইনি।রিপন মোল্লা বলেন বড় পাইককান্দি গ্রামের তৈয়ব মাতুব্বর এর ছেলে রাকিব মাতুব্বর আমাকে হুমকি দেয় যে তুই থানায় মামলা করলে তোর মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে যাব,এছাড়া এলাকার মাতুব্বররা উপযুক্ত বিচার দিবে দিবে বলে বিচার দেয়নি। তবে রিপন মোল্লা বলেন আজ শনিবার থানায় মামলা করব।।এঘটনায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া বলেন আমার স্কুলের ছাত্রীর উপর অমানুষিক বরবর নির্যাতন সহ্য করা হবেনা, মেয়ের পিতা কে মেয়ে নিয়ে থানায় আসতে বলেছি মামলা হবে।উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু বলেন আমার গ্রামের মেয়ে এমন জঘন্য ঘটনা যে ঘটিয়েছে তার বিচার করার জন্য আইনি সকল প্রকার ব্যবস্থার করা হবে।ধর্ষক রাকিব মাতুব্বর পলাতক রয়েছে।এবিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন এখন কেউ মামলা করতে আসেনি তবে মামলা করলে মামলা নিব এবং এবিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০১ এপ্রিল ২০২৩

নগরকান্দায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষন, ধর্ষক পলাতক

লিংক কপি হয়েছে!