২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে চিকিৎসককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার রাতে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম তানজিরুল ইসলাম।

অভিযোগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর এমএসআর সামগ্রীর দরপত্র আহবান ও দরপত্র খোলা কার্যক্রমকে কেন্দ্র করে সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস প্রাঙ্গনে ৩০-৪০ জনের কতিপয় দুস্কৃতিকারী এসে দরপত্র কার্যক্রমকে ব্যহত করে। এ-সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাননাশের হুমকি প্রদান করে বলে যায় যে এই টেন্ডার তাদের নামে না দেয়া হলে ডাক্তারগন হাসপাতালের বাহিরে এলে তাদের দেখে নেয়া হবে।

ডাঃ এএস এম তানজিরুল ইসলাম বলেন, ঘটনার দিন অফিস কার্যক্রম চলাকালীন সময়ে হঠাৎ ৩০-৪০ জনের মতো দুস্কৃতিকারী হাসপাতালে এসে হট্ট্রগোল শুরু করলে সাধারণ রোগীরা ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। পরবর্তিতে আমাকে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায় স্যারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে প্রাণনাশের হুমকি দেয়। যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজিব রায় বলেন,দরপত্র কে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীরা হাসপাতালে এসে হট্ট্রগোল করলে আমাদের নিরাপত্তার জন্য দুর্গাপুর থানার সহায়তা নিয়ে দরপত্র কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম বলেন,এ বিষয়ে ডাক্তার ডাঃ এএস এম তানজিরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

দুর্গাপুরে চিকিৎসককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লিংক কপি হয়েছে!