২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় কোদালিয়া শহিদনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলার কোদালিয়া শহিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন নিলু মিয়া ও ইউপি সদস্য সামচু মেম্বার এর যোগসাজশে এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবী স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায় কোদালিয়া গ্রাম থেকে শিখোড়কান্দী পর্যন্ত একটি সড়ক নির্মান কাজ চলমান রয়েছে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নিলু মিয়ার ত্বত্তাবধানে। অথচ সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও সেখানে কাজ করা হচ্ছে সরাসরি ভেকু ব্যবহার করে।
ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে অনেকেই অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে কোনো প্রকারের পরামর্শ ছাড়াই তার মনগড়া ভাবে কাজ করে যাচ্ছেন, কিছু বললেই আমাদের নানাভাবে হুমকি ধামকি দেয়।
ইউপি সদস্য সামচু মেম্বার কে দিয়ে এসব কাজ করাচ্ছেন।
এ ব্যাপারে প্রকল্পের পিআইসি সামচু মেম্বার কে কাজের স্থানে পাওয়া যায়নি তবে তিনি মুঠো ফোনে বলেন অনিয়ম হলে আপনারা নিউজ করেন। এছাড়া রাস্তা নির্মাণের কাজের দাায়িত্ব চেয়ারম্যান সাহেব আমাকে দিয়েছেন, তাই আমি কাজ করছি। এটি কোন প্রকল্পের কাজ তা আমি জানিনা। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।
মুঠোফোনে এ বিষয়ে জানতে চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি । এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

নগরকান্দায় কোদালিয়া শহিদনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম

লিংক কপি হয়েছে!