২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

“ভালোবাসা অবিরাম এবং মানুষ মানুষের জন্য ” স্লোগান নিয়ে সামাজিক এবং বিনোদন সংগঠন ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে চাপওয়ালা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব্বই দশকের অন্যতম প্রধান তারকা চিত্রনায়ক ওমর সানী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য ও সাবেক উপদেষ্টা এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী।

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি অভিনেতা নাট্যকার কিরণ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমাজসেবক সংগঠক এসকে সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিক এবং সাংবাদিক জিএম শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য এম আকাশ, আব্দুল হালিম, মোঃ ইয়ামিন সহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ওমর সানী বলেন, রমজান মাসে বিশ্বের সকল মুসলিম দেশে দ্রব্যমূল্যের দাম কমে আর আমাদের দেশে বাড়ে। মুসলমান হিসেবে আমাদের ইবাদাতমুখী হতে হবে। সৎ ও নৈতিকতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। তাকেওয়া অর্জনের মাধ্যমে আমাদের পথ চলতে হবে। ইসলামী নৈতিকতা এবং মূল্যবোধের মাধ্যমে প্রত্যেক সদস্যকে এগিয়ে যেতে হবে প্রতিটি পদক্ষেপে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!