দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিদ্যুৎ, গ্যাস,দ্রব্যমূল্যের ঊধর্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্রনীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ৮ এপ্রিল শনিবার বিকালে নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুরদী গোলাম আকবর চৌধুরী স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচী, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,শহিদ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল, পৌর যুবদলের আহবায়ক হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নগরকান্দায় জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি
